বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে ‘ড্রিম গার্ল’ বললেন নিক জোনাস
- Update Time : ১১:২৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১৭২ Time View

বলিউড এবং হলিউডের আলোচিত দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস আজ তাদের বিবাহের সাত বছর পূর্ণ করেছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর তারা যোধপুরের উমেদ ভবন প্যালেসে এক ভাস্কর্যপূর্ণ অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন।
বিবাহবার্ষিকীর দিনে নিক জোনাস সামাজিক যোগাযোগমাধ্যমে সৈকতে তোলা প্রিয়াঙ্কার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সেভেন ইয়ার্স ম্যারিড টু মাই ড্রিম গার্ল’ (আমার স্বপ্নের নারীর সঙ্গে বিয়ের সাত বছর)। পরে প্রিয়াঙ্কা সেই স্টোরি আবার শেয়ার করে উত্তরে লিখেছেন, ‘ইউ আর হোয়াট ড্রিমস্ আর মেড অব’ (তুমি সেই, যাকে ঘিরে আমার স্বপ্নগুলো বোনা)।
দম্পতির সুখের পরিবারে আরও এক নতুন অধ্যায় এসেছে। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের প্রথম সন্তান, মালতি মেরি চোপড়া জোনাসকে তারা স্বাগত জানান।
এর কয়েক দিন আগে প্রিয়াঙ্কা স্বামীর উদ্দেশে আরও একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন:
“আমি সবসময় আমার স্বামীর বাধ্য স্ত্রী হয়ে থাকব। এটা সহজ নয়, বরং পবিত্র। ঈশ্বর জানতেন আমার এমন একজনের প্রয়োজন, যিনি আমাকে বোঝার জন্য যথেষ্ট ধৈর্যশীল, আমি যা বলতে পারি না তা সহ্য করার জন্য যথেষ্ট শক্তিশালী এবং প্রতিটি ঝড়ের মধ্যে আমাকে ভালোবাসার জন্য যথেষ্ট কোমল। সে কেবল আমার সঙ্গী নয়, সে আমার প্রার্থনার উত্তর।”
থ্যাঙ্কসগিভিং উপলক্ষে সম্প্রতি তিনি পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করেছেন। সেখানে মালতির সঙ্গে খেলা, রং করা, বেকিং, বাইরে গান গাওয়া—এসব মুহূর্তের পাশাপাশি নিক ও তার মায়ের সঙ্গে ডার্টস খেলার দৃশ্যও অন্তর্ভুক্ত ছিল। প্রিয়াঙ্কা লিখেছেন, ‘খুব অল্প সময়ের জন্য বাসায় আসি। কখনও কখনও আমি নিজের চারপাশের সৌন্দর্য, বিস্ময় ও ভালোবাসা দেখে অভিভূত হয়ে যাই।’
এ বছর তিনি বিশেষভাবে কৃতজ্ঞ ছোট ছোট মুহূর্তগুলোর জন্য, যা অনেক সময় মানুষের চোখ এড়িয়ে যায়।
কাজের ক্ষেত্রে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে হলিউডের
এই বার্ষিকী দম্পতির জীবনে শুধু সম্পর্কের সৌন্দর্য নয়, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আরও গভীরভাবে উপলব্ধি করার দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
















