আমাদেরকে হুমকি দিয়েন না,দাঁড়িপাল্লা জিতবে ইনশাআল্লাহ: আতাউর রহমান সরকার
- Update Time : ০২:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৪১ Time View

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার তার ফেসবুক পেজে এক দৃপ্ত ও শক্তিশালী বার্তা প্রকাশ করেছেন, যেখানে তিনি হুঁশিয়ারি ও সাহসিকতার সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন—
“আমাদেরকে হুমকি দিয়েন না। আমরা ৫৪ বছর ধরে নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলা, টিয়ারশেল আর সহিংসতার মাঝেই রাজনীতি করে এসেছি। যারা টিয়ারশেল দেখলে দৌড় দেন বা পালিয়ে যান, তারা আমাদের সঙ্গে কখনই পেরে উঠবে না। সব প্রতিকূলতা মোকাবিলা করেই দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ জিতবে।”
তার এই বার্তায় প্রতিফলিত হয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই, ত্যাগ ও ধৈর্যের ইতিহাস। তিনি উল্লেখ করেন, বারবার বাধা-বিপত্তি, গ্রেপ্তার, চাপ ও দমন-পীড়নের মধ্য দিয়েই তাদের সংগঠন এবং কর্মীদের ‘মানসিক শক্তি’ গড়ে উঠেছে।
সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি যত কঠিনই হোক, ভয় নয়—সংগঠিত শক্তিতে দাঁড়িয়ে লড়াইয়ের মাধ্যমেই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার জয় নিশ্চিত করতে হবে।

আতাউর রহমান সরকারের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকরা একে দেখছেন ‘রাজনৈতিক দৃঢ়তা’ ও ‘সংগ্রামী মনোভাবের’ প্রকাশ হিসেবে, আর প্রতিপক্ষদের প্রতি এটি এক ধরনের রাজনৈতিক বার্তা— ভয়-ভীতি দেখিয়ে তাদের পথ রোধ করা যাবে না।











