সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মধ্যরাতে ধারাবাহিক অগ্নিসন্ত্রাস: তিন বাস ও প্রাইভেটকারে আগুন, আতঙ্কে নগরবাসী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৭:৩৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ১৯২ Time View

রাজধানী ঢাকায় মধ্যরাতজুড়ে সংঘটিত ধারাবাহিক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকার। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে যাত্রাবাড়ী, রায়েরবাগ, উত্তরা এবং বসুন্ধরা গেট এলাকায় একের পর এক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাগুলোতে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে এসব ঘটনায় রাজধানীতে এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন জানান, প্রথম অগ্নিকাণ্ডের খবর আসে রায়েরবাগ এলাকায় মধ্যরাত ১২টা ৫৪ মিনিটে, যেখানে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর রাত ২টা মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটিতে প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ ক্ষতি হয়েছে।

রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনে গাড়িটি দগ্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সবশেষে ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে অগ্নিসন্ত্রাস চালানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, তিনটি বাসই রাস্তার পাশে পার্কিং অবস্থায় ছিল। ধারাবাহিকভাবে একই রাতে একাধিক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা সংগঠিতভাবে এসব স্থানে আগুন দিয়েছে, যাতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানবাহন মালিকদের আর্থিক ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখে তারা ঘর থেকে বেরিয়ে আসেন। অনেকেই আতঙ্কে পাশের ভবনগুলো থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান।

রাজধানীতে এক রাতের ব্যবধানে এভাবে একাধিক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনাগুলোর পেছনে কোনো নাশকতামূলক পরিকল্পনা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ ফায়ার সার্ভিস।

এদিকে পরিবহন মালিক সমিতির নেতারা ঘটনাগুলোর নিন্দা জানিয়ে বলেন, “এটি শুধু সম্পদের ক্ষতি নয়, বরং সাধারণ যাত্রী ও চালকদের নিরাপত্তার ওপরও এক ভয়াবহ হুমকি।” তারা সরকারকে দায়ীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও আসন্ন নির্বাচন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এই ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে মধ্যরাতে ধারাবাহিক অগ্নিসন্ত্রাস: তিন বাস ও প্রাইভেটকারে আগুন, আতঙ্কে নগরবাসী

Update Time : ০৭:৩৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫