সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন

ইকবাল মোল্লা
  • Update Time : ১১:২৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১৫৭ Time View
সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ব্যর্থতার ধাক্কায় জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এবং এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে একই পরিণতি—দলের ধারাবাহিক ব্যর্থতায় তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। অবশেষে সেই চাপ ও অসন্তুষ্টির মধ্যেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই কোচ।

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিয়েছিলেন সালাউদ্দিন। তাঁর সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। কিন্তু ঠিক এক বছর পূর্ণ হওয়ার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সালাউদ্দিন ইতিমধ্যেই বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি তিনি নিজেও নিশ্চিত করেছেন, যদিও পদত্যাগের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

ডেভিড হেম্প বিদায়ের পর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সালাউদ্দিন। তার অধীনে ব্যাটিং ইউনিটে উল্লেখযোগ্য উন্নতি দেখা না যাওয়ায় সমালোচনা বাড়ছিল। সাম্প্রতিক সিরিজগুলোতে ব্যাটসম্যানদের টেকনিক্যাল দুর্বলতা ও আত্মবিশ্বাসহীন পারফরম্যান্স পরিস্থিতি আরও জটিল করে তোলে।

এ অবস্থায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, এটি একদিকে সালাউদ্দিনের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিচ্ছিল, অন্যদিকে দলের ব্যাটিং ইউনিটে নতুন দিকনির্দেশনা আনার প্রচেষ্টাও বটে।

সূচি অনুযায়ী, আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসছে। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। প্রথম টেস্ট হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ—২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে সালাউদ্দিনের বিদায় দেশের ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কারণ, তিনি ছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালসহ অনেক তারকা ক্রিকেটারের ব্যক্তিগত কোচ। তাঁর প্রস্থানে দল নতুন করে কোচিং কাঠামো ও ব্যাটিং দর্শনে কী পরিবর্তন আনে, সেটিই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইকবাল মোল্লা

ইকবাল মোল্লা, একজন অভিজ্ঞ কলামিস্ট এবং সফল রাজনীতিবিদ, হোমল্যান্ড নিউজের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এখানে তিনি তার প্রখর বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি বিভিন্ন বিষয়ে প্রয়োগ করেন, বিশেষ করে রাজনীতির উপর। আধুনিক সমস্যাগুলির গভীর বোঝাপড়া এবং বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইকবালের কলামগুলো চিন্তাশীল পাঠকদের জন্য অপরিহার্য পাঠ্য হয়ে উঠেছে। তার সুনিপুণ ও আকর্ষণীয় লেখার শৈলী এবং রাজনৈতিক অভিজ্ঞতার সমাহার তাকে সাংবাদিকতার ক্ষেত্রে একটি সম্মানিত কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাজনৈতিক আলোচনা ছাড়াও, ইকবালের লেখার বহুমুখিতা প্রমাণিত হয়েছে বিভিন্ন বিষয় দক্ষতার সাথে হাতকর্ম করার মাধ্যমে। তার লেখা মাধ্যমে, ইকবাল জনগণের আলোচনাকে প্রভাবিত করে চলেছেন এবং আমাদের সময়ের জটিল সমস্যাগুলির গভীর বোঝাপড়ায় সাহায্য করছেন।

বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন

Update Time : ১১:২৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫