সময়: বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১৫১ Time View

চট্টগ্রামের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, নিহতদের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছেন। এছাড়া আরও দুজন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে উভয় যানবাহনের দ্রুত গতিসহ নিয়ন্ত্রণ হারানোকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

Update Time : ১২:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫