সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭৮ Time View

jamat 20250923170411

jamat 20250923170411

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে ‘অসত্য, অশালীন ও প্রতিহিংসাপরায়ণ’ আখ্যা দিয়ে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) এক লিখিত বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময় পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তার উক্তি ছিল– ‘৩০টি আসন না দেওয়ায় প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নিয়ে জামায়াত বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে’। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসার বহিঃপ্রকাশ।”

তিনি বলেন, “আমরা বিস্মিত হয়েছি যে, একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের অসত্য ও অমর্যাদাকর মন্তব্য করতে পারেন। এই বক্তব্য সত্য, শিষ্টাচার ও ভদ্ররাজনীতির পরিপন্থী। যদি এ বক্তব্য সত্যিই তার হয়ে থাকে, তবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমরা তার কাছে স্পষ্ট দাবি করছি— জামায়াতে ইসলামী আসন দাবি করেছে— এর প্রমাণ তিনি জাতির সামনে পেশ করুন।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় তার নিজস্ব নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোর অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়ার কোনো রাজনীতির সঙ্গে বর্তমান জামায়াতের বিন্দুমাত্র সম্পর্ক নেই। আমরা মূলত আদর্শভিত্তিক রাজনীতি করি। যদি মির্জা ফখরুল তার বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন, তবে নৈতিকতার খাতিরে অন্তত জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।”

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, “জামায়াতে ইসলামীকে নিয়ে যে ভাষায় তাচ্ছিল্য করা হয়েছে, তার বিচার জনগণের আদালতই করবে। আমরা বিশ্বাস করি, দেশের মানুষই আসল রায় দেবে। জামায়াতের রাজনীতি ক্ষমতা বা আসন ভাগাভাগির জন্য নয়, বরং দেশ, জনগণ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য। আমাদের চূড়ান্ত লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর রহমত ও সাহায্যের ওপরই আমাদের ভরসা।”

তিনি সতর্ক করে দিয়ে বলেন, “ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর, অসত্য ও প্রতিহিংসামূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক অঙ্গনে ভ্রান্ত তথ্য প্রচার কখনোই গণতান্ত্রিক সংস্কৃতি ও সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারে না। বরং এতে পারস্পরিক অবিশ্বাস বাড়ে এবং জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী

Update Time : ০৫:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫