সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে : হাসনাত

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৬ Time View

hasnat 2 inqilab wadud 20250920145337

hasnat 2 inqilab wadud 20250920145337

অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ শীর্ষক তৃতীয় সংলাপে তিনি এ বক্তব্য দেন।

হাসনাত বলেন, এনসিপির যাত্রা শুরু থেকেই সরকারের দায় কাঁধে নিতে হয়েছে। মানুষ তাদের কাছ থেকে নতুনত্ব আশা করেছে, কিন্তু সীমাবদ্ধতার কারণে তা সবসময় বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি দাবি করেন, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করা মিডিয়ার একটি অংশ ও সেনাবাহিনীর ভেতরের কিছু গোষ্ঠীর বিরুদ্ধে এনসিপি একাই লড়াই করেছে। “আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছি, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলেছি”—এভাবেই নিজের বক্তব্যকে জোর দিয়ে উপস্থাপন করেন তিনি।

মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে এনসিপির নেতাদের চরিত্রহনন করা হয়েছে বলেও অভিযোগ করেন হাসনাত। তিনি ৫ আগস্ট কক্সবাজার সফর ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জনের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা ঘুরতে কক্সবাজারে গিয়েছিলাম। অথচ মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হলো, আমরা পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। আমরা মিডিয়া বিরোধী নই, তবে মিডিয়ার দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা চাই।”

এনসিপির সীমাবদ্ধতা স্বীকার করে হাসনাত বলেন, “আমাদের অর্জন কম নয়। তবে সীমাবদ্ধতা আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে বিশ্লেষণ করি। ভুল হলে স্বীকার করতে পারি। জনগণ পরামর্শ দিলে আমরা তা গ্রহণ করব এবং বাংলাদেশের পক্ষে রাজনীতি করব।”

তিনি আরও বলেন, বর্তমানে ব্যবসায়ীদের কাছে রাজনীতি বন্দি হয়ে আছে, অথচ রাজনীতি থাকতে হবে প্রকৃত রাজনীতিবিদদের হাতেই। এনসিপি সেই লক্ষ্যেই এগোচ্ছে দাবি করে তিনি তরুণদের সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে : হাসনাত

Update Time : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫