সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে চাচার হামলায় নিহত জামায়াত নেতা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬৯ Time View

e034f5167d0b3baab77a7cd945249138 68bd0b5f26ac6

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামে চাচার হামলায় সানোয়ার হোসেন (২৯) নামের স্থানীয় জামায়াত নেতার মৃত্যু হয়। নিহত সানোয়ার ছিলেন ওয়ার্ড জামায়াতের আমীর।

হামলার ঘটনা

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে বাড়ির পুকুর ঘাটে অবস্থান করছিলেন সানোয়ার হোসেন। এ সময় তার চাচা কামাল হোসেন, চাচাতো ভাই রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) মিলে শাবল দিয়ে তার মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। হামলার সময় তার মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়।

নিহতের পরিবারের বক্তব্য

নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ চলছিল। দুপুরে আমার স্বামী বাড়ির পাশে পুকুর ঘাটে গেলে কিছুক্ষণ পর চিৎকার শুনি। গিয়ে দেখি, তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। একই সঙ্গে আমার শাশুড়ি দেবরকেও মারধর করা হয়েছে।”

আহত মা হাসিনা বেগম অভিযোগ করে বলেন, আমার দেবর কামাল হোসেন তার সন্তানরা প্রায়ই আমাদের মারধর করে। কথা কাটাকাটির জেরে তারা প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।”

রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া

নিহত সানোয়ার এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, এটি একটি নির্মম ঘটনা। পারিবারিক বিরোধ এভাবে রক্তক্ষয়ী হত্যাকাণ্ডে রূপ নেবে—এটি শঙ্কার বিষয়। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি, জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হোক।”

পুলিশের বক্তব্য

রামগঞ্জ থানার ওসি মো. আবদুল বারী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত রাকিব ও রাহাতকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার

মূল হোতা কামাল হোসেনকে ধরতে অভিযান চলছে।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লক্ষ্মীপুরে চাচার হামলায় নিহত জামায়াত নেতা

Update Time : ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫