সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপু বিশ্বাসকে ‘পল্টিবাজ’ আখ্যা দিলেন পরীমনি!

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:২৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৯ Time View

1757132045 02fbc7d28e9e0fb58936c16f26df63e9

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন—কখনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য, আবার কখনো রাজনৈতিক পদচারণার কারণে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছিলেন সরকারি অনুদানের সিনেমার নিয়মিত মুখ। শুধু তাই নয়, সংরক্ষিত আসনের সাংসদ হওয়ার দৌড়ে নাম লিখিয়ে বেশ সরব উপস্থিতিও জানিয়েছিলেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য ‘হাসু’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।

কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর চিত্রটা পুরোপুরি বদলে যায়। শেখ হাসিনার চরিত্রে আর অভিনয় করতে চান না অপু বিশ্বাস। তিনি ঘোষণা দেন, রাজনীতির সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই, রাজনীতি থেকে তিনি সরে এসেছেন।

তবে সেই অপুর নতুন রূপ দেখা গেল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত বিএনপির ওই কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

এই বিতর্কে আগুনে ঘি ঢাললেন ঢাকাই সিনেমার আরেক আলোচিত নায়িকা পরীমনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে তিনি অপু বিশ্বাসকে ইঙ্গিত করে কটাক্ষ করেন। পোস্টে তিনি লেখেন—
আগে ছিল মাস হিন্দু, মাস মুসলিম। এখন মাস আওয়ামী লীগ, মাস বিএনপি।
পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখাইয়া দিলেন। বাপরে বাপ! কী জিনিস এইটা।”

যদিও পোস্টে সরাসরি অপুর নাম উল্লেখ করেননি পরীমনি। তবে নেটিজেনদের কারও বুঝতে বাকি নেই যে, এই মন্তব্য অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই করা হয়েছে। কারণ পরীমনির ব্যক্তিগত জীবনও বিতর্কে ভরা—একাধিক বিয়ে, মাদক মামলায় হাজতবাসসহ নানা ঘটনায় তিনি বরাবরই আলোচিত-সমালোচিত ছিলেন। ফলে তার এই কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় আরও বেশি আলোড়ন তোলে।

এর আগের দিন, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের পর চিত্রনায়ক নিরব হোসেনকে সঙ্গে নিয়ে অপু বিশ্বাস যোগ দেন কুষ্টিয়ার খোকসায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে অপু বক্তব্যও দেন।

অপুর এই উপস্থিতি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কারণ, তিনি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। শুধু যুক্তই নন, বরং দুইবার দলের মনোনয়নও চেয়েছিলেন, যদিও পাননি। ঠিক সেই প্রেক্ষাপটে তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ দর্শকের মাঝেও নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, অপু বিশ্বাসের এই অবস্থান পরিবর্তন তার ভবিষ্যৎ রাজনৈতিক আকাঙ্ক্ষার ইঙ্গিত বহন করছে। তবে এই ঘটনাই তাকে ‘পল্টিবাজ’ তকমা পরতে বাধ্য করেছে, যা আবারো প্রমাণ করে ঢালিউডের তারকাদের রাজনীতিতে সম্পৃক্ততা প্রায়ই বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অপু বিশ্বাসকে ‘পল্টিবাজ’ আখ্যা দিলেন পরীমনি!

Update Time : ১০:২৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫