সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নুরুল হক নুরের নাক বাঁকা, অবস্থা গুরুতর; বিদেশে নেওয়ার প্রস্তুতি: রাশেদ খান

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৬ Time View

BeFunky collage 6 2509040818

BeFunky collage 6 2509040818

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা এখনও গুরুতর এবং তার নাক বাঁকা হয়ে গেছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, চিকিৎসকরা নুরকে সুস্থ ঘোষণা করলেও বাস্তবে তিনি এখনও গুরুতর অসুস্থ। আগামী সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদ খান এসব তথ্য জানান।

তিনি বলেন, “চিকিৎসকরা নুরকে সুস্থ বললেও বাস্তবতা ভিন্ন। তার নাক বাঁকা হয়ে গেছে, মুখে খেতে পারছে না, নাক দিয়ে রক্তপাত হচ্ছে। একা একা দাঁড়াতে বা হাঁটতে পারছে না, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। মস্তিষ্কে আঘাত লেগেছে, ফলে তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে না। ওয়াশরুমে যেতেও তাকে ধরে নিয়ে যেতে হচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টা ইতিমধ্যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছেন। আগামী সপ্তাহেই নুরকে দেশের বাইরে পাঠানো হবে।”

রাশেদ খান আরও বলেন, “আমরা গতকাল বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে স্পষ্টভাবে জানিয়েছি, জাতীয় পার্টিকে ঘিরে ফ্যাসিবাদী রাজনীতিকে পুনর্বাসিত করার যে পরিকল্পনা ছিল, তার বিরুদ্ধে নুরুল হক নুরসহ আমরা সোচ্চার হয়েছি। এই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় সরকার বাহিনী ও তাদের সহযোগীদের মাধ্যমে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে নুরসহ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।”

তিনি অভিযোগ করেন, নুর হাসপাতালে ভর্তি হওয়ার ছয়দিন পার হলেও সেনাবাহিনী ও পুলিশের যেসব সদস্য হামলার সঙ্গে জড়িত, সিসিটিভি ফুটেজে তাদের শনাক্ত করা সম্ভব হলেও এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। “এটি সরকারের জন্য চরম লজ্জার। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ছাড়া এমন হামলার সুযোগ নেই। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এরকম নির্লজ্জ ও বেহায়া ব্যক্তি বাংলাদেশে দায়িত্ব পালন করতে পারে না,” বলেন রাশেদ খান।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নুরুল হক নুরের ওপর হামলা এবং এর পরবর্তী পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। সরকারবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ নুরকে লক্ষ্য করে এমন হামলা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে। নুরের শারীরিক অবস্থা নিয়ে গণঅধিকার পরিষদের ক্রমাগত উদ্বেগ দেশের ভিন্নমতাবলম্বী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নুরুল হক নুরের নাক বাঁকা, অবস্থা গুরুতর; বিদেশে নেওয়ার প্রস্তুতি: রাশেদ খান

Update Time : ০৩:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫