সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটকার মামুনের সেলুন পরিচালনা করবেন অপু বিশ্বাস

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:৪৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৩ Time View

500 321 inqilab white 20250902092447

500 321 inqilab white 20250902092447

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও বর্তমানে পুরোপুরি ব্যস্ত রয়েছেন ব্যবসায়িক কর্মকাণ্ডে। বিভিন্ন শোরুমের উদ্বোধন থেকে শুরু করে নিজস্ব বিউটি পার্লার পরিচালনা—সব মিলিয়ে ব্যবসায়ী হিসেবে নিজের পরিচিতি দৃঢ় করছেন তিনি। এবার নতুন করে যুক্ত হলো আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, বহুল আলোচিত টিকটক তারকা প্রিন্স মামুনের সেলুন ‘প্রিন্স কাট’ কিনে নিয়েছেন অপু বিশ্বাস। এই খবর ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। অনেকে সেলুনটি কেনা নিয়ে নানা মন্তব্য করলেও অপু বিশ্বাস জানিয়েছেন, সেলুনটি কেনা-বেচার বিষয়টি ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে।

প্রিন্স মামুন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, “অপু আপুর সঙ্গে কী ধরনের ডিল হয়েছে, তা নিয়ে আমরা বিস্তারিত পরে জানাব। আপাতত সেলুনটির পরিচালনা এখন অপু আপুর হাতে।”

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, “কোনো কিছু বিক্রি হয়ে গেলে সেটা স্বাভাবিকভাবেই নতুন মালিকের হাতে চলে যায়। আমি সেলুনটি এখন থেকে দুইজন সহযোগীকে সঙ্গে নিয়ে পরিচালনা করব। আমি (অপু বিশ্বাস), মাসুদ খান এবং কাজী মাহফুজ—এই তিনজন মিলে সেলুনটি পরিচালনা করব।”

জানা গেছে, ‘প্রিন্স কাট’ সেলুনটি রাজধানীর একটি অভিজাত এলাকায় অবস্থিত এবং বিখ্যাত টিকটকার প্রিন্স মামুনের কারণে সেলুনটি তরুণ সমাজে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। সেলুনটির ব্র্যান্ড ভ্যালু বজায় রেখেই নতুন পরিকল্পনা ও সেবা যুক্ত করার পরিকল্পনা করছেন অপু বিশ্বাস।

ব্যবসায়ী হিসেবে অপু বিশ্বাসের এই পদক্ষেপকে বিনোদন অঙ্গনের অনেকেই প্রশংসা করেছেন। কেউ কেউ মনে করছেন, সিনেমায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও তারকাখ্যাতি কাজে লাগিয়ে সৌন্দর্যসেবা খাতে নতুন সম্ভাবনা তৈরি করবেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টিকটকার মামুনের সেলুন পরিচালনা করবেন অপু বিশ্বাস

Update Time : ১০:৪৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫