সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে মশাল মিছিল করার প্রস্তুতিকালে জনতার ধাওয়ায় পালালো ছাত্রলীগ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৫৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১১৮ Time View

f3285dc7bfacf3aa9804546551063b44 689ad02570b21

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে মশাল মিছিল করার প্রস্তুতিকালে স্থানীয় জনতার ধাওয়ায় চারজন ছাত্রলীগ কর্মী আটক হয়েছেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, আটককৃতদের কাছ থেকে লাঠিসোঁটা, পেট্রোল এবং ককটেল উদ্ধার করা হয়েছে, যা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আনা হয়েছিল।

ঘটনাটি ঘটেছে সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার ধনুয়া-ভুতুলিয়া গুলিস্তান মোড়ে। আটকরা হলেন মো. নাহিদ হাসান (২২), সয়শব বেপারী (২১), শিব্বীর মন্ডল (১৯) এবং দিনার আহমেদ (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ওই রাতে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। মেঘনা কারখানা সংলগ্ন গুলিস্তান বালুর মাঠে তাদের অবস্থান দেখতে পেয়ে আশেপাশের বাসিন্দারা জড়ো হন। পরিস্থিতি আঁচ করতে পেরে ছাত্রলীগের নেতাকর্মীরা পালানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের ধাওয়ায় চারজন ধরা পড়ে এবং বাকিরা পালিয়ে যায়।

গাজীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি তানভীর আহমেদ বলেন, “মিছিলের খবর পেয়ে আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের ধাওয়া দিই। অনেকে পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়। তারা স্বীকার করেছে যে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটক চারজনকে থানায় আনা হয়। তাদের কাছ থেকে নাশকতার কাজে ব্যবহৃত লাঠিসোঁটা, পেট্রোল ও ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, এ ধরনের রাতের মিছিল ও ককটেল মজুদ এলাকায় সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে। তবে পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গভীর রাতে মশাল মিছিল করার প্রস্তুতিকালে জনতার ধাওয়ায় পালালো ছাত্রলীগ

Update Time : ১১:৫৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫