সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা: নীতি সুদহার অপরিবর্তিত ১০ শতাংশে

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ২০৩ Time View

42bf9e0d18d45bfe7f77bc1fd04f3c20 688b488aa05c5

বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে, যেখানে নীতি সুদহার পূর্বের মতোই ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই মুদ্রানীতির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ড. আহসান এইচ মনসুর বলেন, “জানুয়ারির পর থেকে মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। আমরা সেটিকে আরও কমিয়ে ৩ থেকে ৫ শতাংশের মধ্যে নিয়ে আসতে চাই। তবে এটি সময়সাপেক্ষ, এজন্য কিছু চাপ মোকাবেলা করতে হবে।” তিনি আরও জানান, নীতি সুদহার উচ্চ পর্যায়ে বজায় রাখার মূল উদ্দেশ্যই হলো বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তা ব্যয়ের গতি নিয়ন্ত্রণ করে সামগ্রিক মূল্যস্ফীতি কমানো।

গভর্নর বলেন, “বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয়, এবং রপ্তানি আয়ের মধ্যে ভারসাম্য আনার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন মুদ্রানীতিতে এ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হয়েছে।” একইসঙ্গে তিনি জানান, রপ্তানি খাতকে উৎসাহিত করতে এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

মুদ্রানীতিতে আরও বলা হয়েছে, ব্যাংকিং খাতের সুশাসন ও স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত থাকবে। একইসঙ্গে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সঞ্চয়ের হার বাড়ানো, এবং বৈদেশিক বিনিয়োগ টানার ক্ষেত্রেও বিশেষ দৃষ্টি রাখা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে একাধিকবার নীতি সুদহার বৃদ্ধি করেছে। এবার তা অপরিবর্তিত রাখার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ইঙ্গিত দিলো। ড. মনসুর আশা প্রকাশ করেন, এই মুদ্রানীতি বাস্তবায়নের মাধ্যমে দেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা: নীতি সুদহার অপরিবর্তিত ১০ শতাংশে

Update Time : ০৫:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫