কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- Update Time : ০৬:২৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ২০৪ Time View

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাজিন্দর সিং (৫০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার (উত্তর) ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রাম থেকে বৃহস্পতিবার (২০ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের চেষ্টাকালে তাজিন্দর সিংকে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে এবং পিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেয়। গ্রেপ্তারের পর তাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
সূত্রমতে, তাজিন্দর দীর্ঘদিন ধরে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেডের একটি কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা শহরের বাসিপাঠানা গ্রামে। তার বাবার নাম পাল সিং।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েদ চৌধুরী বলেন, “ওই শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিচার ও শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।





