সময়:
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে খালেদা জিয়া
ডিজিটাল ডেস্ক
- Update Time : ০৪:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ২০৮ Time View

সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। এরপর ৩ টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সশস্ত্র বাহিনী দিবস আজ। ২১শে নভেম্বর স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে একটি মহান দিন। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে ১৯৭১ সালের এই দিন থেকে। প্রতি বছরের মতো এবারো যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হচ্ছে।


















