সময়: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীপন্থী ওলামাদের নিয়ে গঠিত হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অফ গভর্নরস

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ২১৯ Time View

islami f 20241103110722

আজ রবিবার ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরস গঠিত হতে যাচ্ছে, এবং এই বোর্ডে আওয়ামীপন্থী ওলামাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। ধর্ম উপদেষ্টা এ বোর্ডের সদস্য হিসেবে রাজশাহীর বিতর্কিত আলেম মাওলানা জামাল উদ্দিন ও চট্টগ্রাম ছিপাতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহকে যুক্ত করতে চলেছেন। মাওলানা জামাল উদ্দিন অতীতে সরকার-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষত, শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের যে বিতর্কিত সিদ্ধান্ত হয়, তাতে তিনি উপস্থিত ছিলেন।

মাওলানা জামাল উদ্দিন ছাড়াও বোর্ডের সেই আলোচিত সভায় মাওলানা ফরিদউদ্দিন মাসউদ এবং সচিবালয় মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক উপস্থিত ছিলেন, যারা পূর্ববর্তী সরকারে ধর্মীয় উপদেষ্টার দায়িত্বে থেকেছেন।

অন্যদিকে, মাওলানা আবুল ফারাহ শেখ হাসিনার বিশেষ পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক প্রভাবশালী পদে আসীন হন। তিনি চট্টগ্রামের ছিপাতলী কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসলামী ও আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও পরিচিত ছিলেন। শেখ হাসিনার অনুগ্রহেই তিনি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন, যা রাজনৈতিকভাবে আলোচিত।

এছাড়া, সাম্প্রতিক সময়ে তিনি বিতর্কিত শিক্ষা সিলেবাস প্রণয়নে ভূমিকা রাখেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দিপু মনীর বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। জুলাই বিপ্লবের ঠিক আগের মাসে মাওলানা আবুল ফারাহ, সাবেক শিক্ষা মন্ত্রী নওফেলকে তার মাদরাসায় এনে শিক্ষকদের জন্য বিভাগীয় সম্মেলন আয়োজন করেন, যেখানে কওমি আলেমদের আপত্তির বিরুদ্ধে তিনি সরকারের পক্ষ নিয়ে বক্তব্য দেন।

ইসলামিক ফাউন্ডেশনের এই নতুন বোর্ড গঠনের ফলে সরকারের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের সম্পর্ক আরও গভীর হবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামীপন্থী ওলামাদের নিয়ে গঠিত হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অফ গভর্নরস

Update Time : ০২:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪