সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে নানা অপতৎপরতায় লিপ্ত : তারেক রহমান

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ২০৮ Time View

Tarek rahman 3

আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা হারানোর পরও দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দুস্কৃতিকারীরা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্রকারী ও দুস্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার লক্ষ্যে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সোমবার রাতে দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যার ঘটনাটি সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে তানজিম সারোয়ারের নৃশংস হত্যাকা-ের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, “কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় সোমবার রাতে দায়িত্ব পালনকালে দুস্কৃতিকারীদের ছুরিকাঘাতে সেনাবাহিনীর তরুণ লেফটেন্যান্ট তানজিম সারোয়ারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার মাধ্যমে দুস্কৃতিকারীরা তাদের অস্থিতিশীল পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ শুরু করেছে।”

তারেক রহমান আরও বলেন, “দুস্কৃতিকারীরা যদি এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে, তবে দেশের মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ষড়যন্ত্রকারীদের দমন করতে হবে। এজন্য দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যাতে দেশ অস্থিতিশীলতার শিকার না হয়।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে নানা অপতৎপরতায় লিপ্ত : তারেক রহমান

Update Time : ১০:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪