সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ইলিশ রপ্তানি নিয়ে বিতর্ক, নেটিজেনদের প্রতিক্রিয়া

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৩৩ Time View

ইলিশ

হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপড়েন সৃষ্টি হয়। এরপর জনগণের প্রত্যাশা অনুযায়ী, পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি না করার ঘোষণা দেন মৎস্য ও প্রাণিসম্পদ–বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার।

তবে মাত্র দেড় মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা বিষয়টি নিয়ে বিভিন্নমুখী মতামত দিয়েছেন। যদিও ভারত বাংলাদেশের সঙ্গে কিছুটা বৈরী মনোভাব দেখিয়েছে, তবুও ঢাকা তাদের হতাশ করেনি বলে মত দিয়েছেন অনেকে।

শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয় যে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির জন্য তিন হাজার মেট্রিক টন মাছ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফেসবুকে সিনিয়র সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, “ভারতে ইলিশ রফতানি বন্ধ করলে যদি বাংলাদেশে ইলিশের দাম কমতো এবং সাধারণ মানুষ ইলিশ খেতে পারতো, তবে আমি এর বিরোধিতা করতাম না। কিন্তু বাস্তবে তা হয়নি। ইলিশ রফতানি বন্ধের পরও দেশে ইলিশের দাম কমেনি। এ অবস্থায় ভারতের পূজার সময় আমরা ইলিশ পাঠালে অসুবিধা নেই।”

স্বাধীন সরকার নামে এক নেটিজেন মন্তব্য করেছেন, “ইলিশের দাম কখনোই সাধারণ মানুষের নাগালে ছিল না, রপ্তানি হলেও বা না হলেও পরিস্থিতি বদলাবে না। সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ সুলভ মূল্যে ইলিশ খেতে পারবে না।”

অন্যদিকে মোঃ রায়হানুল হক লিখেছেন, “আগে ইলিশ উপহার হিসেবে পাঠানো হতো, এখন রপ্তানি হিসেবে যাচ্ছে। এতে দেশের রিজার্ভে ডলার আসবে, এটা খারাপ কিছু না।”

জাহিদ জামান লিখেছেন, “ভারত সরকারের অনুরোধে বাংলাদেশ এই ইলিশ রপ্তানি করে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছে, যা সনাতন ধর্মাবলম্বীদের উৎসবকে আরও আনন্দময় করবে।”

এভাবে ভারতে ইলিশ রপ্তানির পক্ষে ও বিপক্ষে বিভিন্ন মতামত ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতে ইলিশ রপ্তানি নিয়ে বিতর্ক, নেটিজেনদের প্রতিক্রিয়া

Update Time : ১০:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪