সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৮৯ জনের পাসপোর্ট বাতিল: বিপাকে হাসিনার মন্ত্রী-এমপিরা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:৫৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৩৯ Time View

Passport cancel

শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তাদের ব্যক্তিগত ডাটা সংরক্ষণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে যে, বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে দেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন, সেজন্য কঠোর নজরদারি করা হবে। এ পর্যন্ত ৫৮৯ জনের পাসপোর্ট বাতিলের বিষয়টি উঠে এসেছে যুগান্তরের এক প্রতিবেদনে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ যেসব সাবেক মন্ত্রী-এমপি ইতোমধ্যে দেশ ছেড়েছেন, তাদের বিদেশে অবাধে চলাফেরা কঠিন হয়ে পড়বে। বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকার কারণে রাজনৈতিক আশ্রয় নেওয়ার সম্ভাবনাও সীমিত হয়ে যাবে।

সূত্র অনুযায়ী, সরকারের পতনের পর হাসিনার মন্ত্রী-এমপি ছাড়াও ১৪ দলীয় জোটের নেতাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে। এ ছাড়া, আওয়ামী লীগের সমর্থিত সাবেক সচিব, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে এখন কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তাদের জন্য অন্তত দুটি গোয়েন্দা সংস্থার অনুমতি প্রয়োজন হচ্ছে।

৩ সেপ্টেম্বর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মন্ত্রী-এমপিদের পাসপোর্ট বাতিল এবং অন্য কোনো দেশে ভ্রমণে নিষেধাজ্ঞার নির্দেশনা জারি করে। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ার কারণে কূটনৈতিক পাসপোর্টধারী সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, চিফ হুইপ, সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকারসহ সকলের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সেইসঙ্গে, এই বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ যেন দেশে বা বিদেশে ভ্রমণ করতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট অধিদপ্তরকে এই নির্দেশনা দিলে দ্রুততম সময়ে ৫৮৯ জন সাবেক মন্ত্রী-এমপি ও তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিল করা হয়। তাদের ব্যক্তিগত তথ্যও কম্পিউটার সিস্টেমে জব্দ করা হয়েছে, ফলে তারা পাসপোর্ট নবায়নের চেষ্টা করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান হচ্ছে।

আগারগাঁও পাসপোর্ট অফিসের তথ্যমতে, আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী-এমপিরা নিজেরা উপস্থিত না হলেও তাদের পরিবারের লাল পাসপোর্ট পরিবর্তন করে সাধারণ পাসপোর্ট পাওয়ার জন্য প্রতিনিধিদের মাধ্যমে তদবির করছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৫৮৯ জনের পাসপোর্ট বাতিল: বিপাকে হাসিনার মন্ত্রী-এমপিরা

Update Time : ১০:৫৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪