চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল
- Update Time : ০২:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৪৮ Time View

ঠাকুরগাঁও-1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনী এলাকার বাসিন্দাদের অভিযোগ ও সমস্যা জানার জন্য একটি ওয়েবসাইট চালু করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি জানান, ঠাকুরগাঁও-1 এর যেকোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়-অপরাধ কিংবা যেকোনো ধরনের জনভোগান্তির বিষয় সরাসরি তার কাছে পৌঁছে দিতে নাগরিকরা ওই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। তিনি সবাইকে নির্ভয়ে তথ্য জানাতে আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী আরও জানান, গত ৭ জানুয়ারি ওয়েবসাইটটির উদ্বোধনের পর থেকেই বিভিন্ন অভিযোগ ও বার্তা পাওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে বহু মেসেজ জমা পড়েছে এবং তার টিম সেগুলো সংকলন ও যাচাই-বাছাই করছে।
তিনি বলেন, প্রাপ্ত অভিযোগগুলো পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের জবাব দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে অনিয়ম, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও ইঙ্গিত দেন তিনি।
এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
















