সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় প্রধান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম Hindustan Times–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা কম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–র। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মুম্বাই বৈঠকের পর ম্যাক্রোঁ নয়াদিল্লিতে আয়োজিত এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন।

হিন্দুস্তান টাইমস জানায়, মোদির পরিবর্তে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি অংশ নিতে পারেন। দেশটির ভাইস-প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনাই বেশি বলে উল্লেখ করা হয়েছে

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে উভয় দেশ একযোগে কাজ করবে।

ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির

Update Time : ০২:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬