সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইটনায় জামায়াত আমির ‘যদি কৃষক-শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে ধারণ না করি, আমার বাবাকে অপমান করা হবে’

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬৭ Time View
কিশোরগঞ্জের ইটনার শিমুলবাখ দক্ষিণহাটি এলাকায় এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি ভিডিও থেকে নেওয়া

কোনো ধনী পরিবারে জন্ম নেননি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল হবে।”

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইটনা উপজেলা–র শিমুলবাখ দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই। একদল হলো নিষ্পাপ শিশু—তাদের কাছে গেলে ফেরেশতার সান্নিধ্যে থাকার অনুভূতি হয়। আরেকদল হলো দিনমজুর ও শ্রমজীবী মানুষ, যারা রক্ত-ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হালাল খাবার তুলে দেন।”

কৃষক-শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, “তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো। আমি দেখেছি, কিছু মানুষ বিশেষ সময়ে গরিব মানুষের সঙ্গে হাত মেলায়, কিন্তু পরে আড়ালে গিয়ে হাত মুছে ফেলে। আমি বরং সেই ঘাম মুখে মুছতে চাই। আমি তাদের অন্তর থেকে শ্রদ্ধা করি। এই মানুষগুলো একজন সম্পদশালীর চেয়েও বহু আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।”

স্মরণসভায় তিনি শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। বলেন, “আমি যতদিন সংগঠনের দায়িত্বে আছি, ততদিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারাও তা অব্যাহত রাখবেন বলে আশা করি।”

ইটনার স্মরণসভা শেষে তিনি নিকলী উপজেলা–র ছাতিরচরে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ৮টার দিকে তিনি সড়কপথে কিশোরগঞ্জ শহরে পৌঁছান।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে এক কর্মী নিহত হন।

এছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনি সমাবেশে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহ আলম (৫০) নামে এক সমর্থকের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইটনায় জামায়াত আমির ‘যদি কৃষক-শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে ধারণ না করি, আমার বাবাকে অপমান করা হবে’

Update Time : ০২:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬