সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৯ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করলে ইসি ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করেছে। আজ সন্ধ্যার মধ্যে এই বিধি-বিধান পরিবর্তন না করা হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে ফ্যাসিবাদী আমলের নির্বাচন কমিশনের পরিণতির চেয়েও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। জনগণ আর কোনো একতরফা বা নিয়ন্ত্রিত নির্বাচন মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নির্বাচনী প্রচারণায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করলেও অন্য দলগুলোর বিজ্ঞাপন গ্রহণ করছে না। এটি নৈতিকতা ও পেশাদারিত্বের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বিজ্ঞাপন দিতে হলে আমরাও দিতে প্রস্তুত। কত টাকা লাগে, সেটাও দিতে পারব। কিন্তু আমাদের বিজ্ঞাপন নেওয়া হচ্ছে না, অথচ একটি দলের প্রতীক ও প্রচারণা নিয়মিত দেখানো হচ্ছে। এটি কোনোভাবেই ফেয়ার প্লে নয়।” তিনি গণমাধ্যমের প্রতি নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

Update Time : ০২:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬