সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিও ভাইরাল ‘হাত জোর করে বলছি, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবে না’— বিএনপি প্রার্থী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৭ Time View
বিএনপি প্রার্থীর বক্তব্য দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি: ভিডিও থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ভাইরাল ওই ভিডিওতে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, “আপনারা যারা এখানে চাঁদাবাজি করেন, দুই হাত জোর করে বলছি—এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।” বক্তব্যের সময় তার চারপাশে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিও দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে অবস্থিত তার নির্বাচনী কার্যালয়ে দেওয়া বক্তব্যের এক পর্যায়ে তিনি এসব কথা বলেন। পরে সেই বক্তব্যের প্রায় ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতরী আনোয়ারা উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও প্রাণকেন্দ্র এলাকা। তিনি উল্লেখ করেন, এই অঞ্চলটি অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে তিনি অনুরোধ জানান, ১২ তারিখ পর্যন্ত যেন কেউ চাঁদাবাজিতে জড়িত না থাকে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কেউ অপচেষ্টা চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বক্তব্যের সময় উপস্থিত নেতাকর্মীদের স্লোগান দিতেও শোনা যায়—“নিজাম ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম” এবং “নিজাম ভাইয়ের ঘোষণা, চাঁদাবাজি থাকবে না।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সরওয়ার জামাল নিজাম বলেন, তার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, “আমি কখনও অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয়ও দিইনি।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভিডিও ভাইরাল ‘হাত জোর করে বলছি, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবে না’— বিএনপি প্রার্থী

Update Time : ০৯:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬