সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে পুনর্বাসনে বিএনপি কাজ করছে: এনসিপি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৭ Time View

আওয়ামী লীগকে আবার রাজনীতির মূলধারায় ফিরিয়ে আনতে বিএনপি সক্রিয়ভাবে কাজ করছে—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদের বিচার হবে না এবং অতীতের দমন-পীড়নের দায় এড়িয়ে যাওয়ার পথ সুগম হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে ফ্যাসিবাদের বিচার হবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতেই তারা কাজ করছে। এমন কোনো প্রচেষ্টা বাস্তবায়নের চেষ্টা হলে রাজপথেই তা মোকাবিলা করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও বিএনপি সরকার গঠন করলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এ বিষয়ে তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষর করার পরও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাদের নির্বাচনী ইশতেহারেই সেই প্রতারণার প্রতিফলন স্পষ্ট।”

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। দলের মুখপাত্র অভিযোগ করেন, নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় অস্ত্রের মজুতের খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি কিছু প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এনসিপি নেতারা বলেন, এসব গুরুতর অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। কিন্তু বাস্তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ তোলেন তারা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামী লীগকে পুনর্বাসনে বিএনপি কাজ করছে: এনসিপি

Update Time : ০৯:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬