সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১৩৯ Time View

ন্যূনতম জ্ঞান ও শিক্ষা ছাড়া যারা মানুষকে বিভ্রান্ত করছে, তারা মূলত নতুন করে স্বৈরাচার কায়েমের পথ খুঁজছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম। তিনি দৃঢ়ভাবে বলেন, এই বাংলাদেশে আর কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন সারজিস। এ সময় তিনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের নানা সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন।

গণভোট প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না, এই থাকবে না, ওই থাকবে না—এ ধরনের কথা যারা বলেন, আমরা মনে করি তাদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। যারা সংস্কারের পক্ষে না থেকে মানুষকে বিভ্রান্ত করে, তারা আসলে নতুন করে স্বৈরাচার হতে চায়। কিন্তু এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না—এই নতুন বাংলাদেশ আমরা এক হাজারেরও বেশি শহীদের জীবনের বিনিময়ে অর্জন করেছি। অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে। এই আত্মত্যাগের মূল কারণ ছিল—বাংলাদেশের মানুষ সংস্কার ও পরিবর্তন চেয়েছিল।’

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সংস্কার বাস্তবায়ন হবে জুলাই সনদের মাধ্যমে। আর জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করা জরুরি। যারা নতুন করে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হতে চায়, তারাই চায় এই গণভোট বাস্তবায়ন না হোক, গণভোট যেন না দেওয়া হয়।’

সারজিস আলম বলেন, ‘আমরা কখনোই তা চাইতে পারি না। বাংলাদেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যদি আমরা রাষ্ট্রের সিস্টেমগুলোর সংস্কার করতে চাই, জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভারসাম্য নিশ্চিত করতে চাই—তাহলে গণভোটে হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই।’

জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, গণভোটে হ্যাঁ ভোটের বিজয়ের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি বিজয়ী হয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম

Update Time : ০৫:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬