হাদিকে খুন করার জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়: ফাতিমা তাসনিম জুমা
- Update Time : ০৪:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ১৯০ Time View

শরিফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যেই ফয়সালকে জামিনে মুক্ত করা হয়েছিল—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
পোস্টে জুমা বলেন, ফয়সালকে যে জামিনে বের করা হয়েছিল, তা এই হত্যাকাণ্ড সংঘটনের জন্যই। তিনি প্রশ্ন তোলেন—সরকারে থাকা কারা এই জামিনের জন্য তদবির করেছিলেন? কোন বিচারক এই রায় দিয়েছিলেন? তিনি কার দ্বারা নিয়োগপ্রাপ্ত? কোন আইনজীবী জামিন করিয়েছেন? আর কোন চ্যানেলের মাধ্যমে ফয়সাল ইনকিলাব মঞ্চে যুক্ত হয়েছিল?
তিনি আরও জানান, ‘কবির’ নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে প্রথম যেদিন সেন্টারে হত্যাচেষ্টা চালায়, সেদিন সে ফয়সালের সঙ্গেই ছিল। ফয়সালের পাশাপাশি তার কাছেও গুরুত্বপূর্ণ সূত্র বা লিড থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। তা সত্ত্বেও মামলার অগ্রগতিতে স্থবিরতা কেন—সে প্রশ্নও তোলেন তিনি।
ফাতিমা তাসনিম জুমার অভিযোগ, মামলায় নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না—এমন বক্তব্য দেওয়া হলেও বাস্তবে অনুসন্ধানী সাংবাদিকরা যদি এসব প্রশ্নের উত্তর জাতির সামনে তুলে ধরেন, তাহলে বহু অজানা রহস্য উন্মোচিত হবে এবং ঘটনার নেপথ্যের জট খুলে যাবে।
















