সময়:
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওসমান হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির
ডিজিটাল ডেস্ক
- Update Time : ০৯:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৬৪ Time View

শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা ওসমান হাদির মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
হাসপাতালে গিয়ে জামায়াত আমির কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি রোগীর জন্য সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকবৃন্দের প্রতি অনুরোধ জানান।
এছাড়া ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
Tag :
চিকিৎসার খোঁজ জামায়াত আমির ডা. শফিকুর রহমান দোয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ শরিফ ওসমান বিন হাদি হাসপাতাল











