সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদের পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৭১ Time View

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজটি সরিয়ে দিয়েছে ফেসবুক। প্রায় ৩০ লাখের বেশি ফলোয়ার থাকা পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট এবং কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে আসিফ মাহমুদ লেখেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট ও ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্টের মাধ্যমে আমার অফিসিয়াল পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।’

পোস্টে তিনি আরও দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে তার পেজের বিরুদ্ধে সংগঠিতভাবে রিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে কেন্দ্র করে প্রকাশিত তিনটি ভিডিওতেই কপিরাইট স্ট্রাইক দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র–জনতার অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন। পরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

এদিকে, ওসমান হাদিকে ঘিরে দেওয়া পোস্ট, ছবি ও ভিডিওতে ধারাবাহিক রিপোর্ট এবং কপিরাইট স্ট্রাইকের কারণে আরও অনেকের ফেসবুক আইডি ও পেজে সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেও হাদি সংশ্লিষ্ট সব ভিডিও সংঘবদ্ধ রিপোর্ট ও কপিরাইট ক্লেইমের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহসহ আরও বেশ কয়েকজনের ফেসবুক আইডি ও পেজেও একই ধরনের জটিলতা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ব্যবহারকারী দাবি করেছেন, তাদের প্রোফাইল থেকেও ওসমান হাদি সংশ্লিষ্ট একাধিক ভিডিও রিমুভ করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আসিফ মাহমুদের পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক

Update Time : ০২:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫