সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবেশী রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল: জামায়াতে ইসলামী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৯ Time View

প্রতিবেশী কোনো দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে দেওয়া বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে জড়ানোর চেষ্টা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ—এমন অভিযোগ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে জামায়াতে ইসলামী আপসহীন অবস্থানে রয়েছে এবং অতীতের মতো ভবিষ্যতেও আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও প্রতিবেশী রাষ্ট্রসমূহের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের সই করা এক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে এই অবস্থান স্পষ্ট করে তুলে ধরা হয়।

বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কিছু বক্তব্যকে কেন্দ্র করে অনলাইন ও জনপরিসরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে জড়ানোর যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। এ ধরনের অপপ্রচার দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ভুল বার্তা ছড়ানোর শামিল বলে মন্তব্য করেছে দলটি।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর বর্বর হামলা এবং হামলাকারীদের প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার খবরে বাংলাদেশের জনগণের মনে যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা দলটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়ে জনমনে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘দুঃখজনকভাবে এই আলোচনার মধ্যে কারো কারো বক্তব্যে ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে যে মন্তব্য এসেছে, সেগুলোর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়ানোর অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—এ ধরনের বক্তব্যের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণ এবং ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো ভূমিকার বিরুদ্ধে জামায়াতে ইসলামী শুরু থেকেই কঠোর ভাষায় নিন্দা জানিয়ে আসছে। একইসঙ্গে শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যেভাবে ভারতে আশ্রয় নিয়েছে, তার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের জোরালো দাবি জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে এটাও অত্যন্ত পরিষ্কার—যেকোনো দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপসহীন। কোনো দেশের অখণ্ডতা নিয়ে উসকানিমূলক বক্তব্যের সঙ্গে আমাদের দল বা ইসলামী ছাত্রশিবিরকে জড়ানোর চেষ্টা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এ ধরনের অপপ্রচার ও মিথ্যাচার অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।’

জামায়াতে ইসলামী দাবি করেছে, বাংলাদেশের জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থ রক্ষায় দলটি সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে এবং থাকবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেশী রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল: জামায়াতে ইসলামী

Update Time : ১০:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫