সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালকেল্লা বিস্ফোরণের পর ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কঠোর সতর্কতা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ১৯০ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। উভয় দেশই তাদের নাগরিকদের সতর্ক থাকতে, ঝুঁকিপূর্ণ এলাকা পরিহার করতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ এক প্রতিবেদনে জানায়, দিল্লিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাস বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এতে লালকেল্লা, চাঁদনি চক ও আশপাশের এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি বড় জনসমাগমে না যাওয়ার, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়মিত অনুসরণ করার এবং যেকোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরও তাদের নাগরিকদের জন্য একই ধরনের পরামর্শ জারি করেছে। তারা দিল্লিসহ ভারতের প্রধান শহরগুলোতে ভ্রমণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার ওপর জোর দিয়েছে।

মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে—

  • লালকেল্লা ও চাঁদনি চক এলাকার আশপাশ এড়িয়ে চলুন।
  • জনাকীর্ণ স্থান বা বড় সমাবেশে না যান।
  • স্থানীয় সংবাদমাধ্যমের আপডেট নিয়মিত অনুসরণ করুন।
  • পর্যটক সমাগম হয় এমন স্থানেও সতর্ক থাকুন।

বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্র জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লিখেছে, “নয়াদিল্লির ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে জানায়, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে ভারত সরকার ইতিমধ্যে কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ভারতীয় বার্তাসংস্থা পিটিআই-কে বলেন, “আমরা দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত।”

অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) শুধু দিল্লি নয়, ভারতের কয়েকটি অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংস্থাটি ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। সীমান্ত এলাকায় সম্ভাব্য সশস্ত্র সংঘাত ও নিরাপত্তা ঝুঁকির কারণেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের কেন্দ্রশাসিত অঞ্চলের বেশ কিছু এলাকা—যেমন পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর শহর এবং জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক—ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে শুধুমাত্র বিমানে করে জম্মু শহরে আসা-যাওয়া এবং শহরের অভ্যন্তরে সীমিত পরিসরে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

২০২৩ সালে শুরু হওয়া জাতিগত সহিংসতা ও কারফিউয়ের কারণে মণিপুর রাজ্য, বিশেষ করে রাজধানী ইম্ফল এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করারও পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। যদিও সাম্প্রতিক সময়ে সহিংসতা কিছুটা প্রশমিত হয়েছে, তবুও চলতি বছরের মে থেকে জুলাইয়ের মধ্যে নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে, যা নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলেছে।

ভারতীয় পুলিশ জানায়, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরিত গাড়িটি ছিল একটি সাদা হুন্ডাই আই-২০, যা তিন ঘণ্টারও বেশি সময় ধরে লালকেল্লার কাছে পার্ক করা ছিল। এখন পর্যন্ত এটি আত্মঘাতী হামলা ছিল কি না, তা যাচাই করছে তদন্তকারীরা। এক কর্মকর্তা বলেন, “আহতদের শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি, যা বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে প্রশ্ন তুলছে। আমরা সব সম্ভাব্য দিক থেকে তদন্ত চালাচ্ছি।”

বিশ্লেষকরা বলছেন, দিল্লির মতো উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকায় এ ধরনের বিস্ফোরণ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। একইসঙ্গে এটি দেশটির পর্যটন ও আন্তর্জাতিক ইমেজের ওপরও প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই ভ্রমণ সতর্কতা সেই আশঙ্কাকেই আরও জোরালো করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লালকেল্লা বিস্ফোরণের পর ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কঠোর সতর্কতা

Update Time : ০৩:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫