সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্যস্ফীতির লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বৃদ্ধি

বিল্লাল হোসেন
  • Update Time : ১০:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ২১৪ Time View

Bangladesh bank 1

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, তখন সেই ঋণের সুদহার রেপোর মাধ্যমে নির্ধারিত হয়। আর ব্যাংকগুলো যখন উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, তা রিভার্স রেপোর মাধ্যমে সম্পন্ন হয়। বাংলাদেশ ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে যে সুদহারে অর্থ দেয়, সেটি ব্যাংক রেট নামে পরিচিত। রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করার খরচ বাড়বে। এ সিদ্ধান্তের ফলে ব্যাংকঋণের সুদহার এবং আমানতের উপর প্রদত্ত সুদও বেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নীতি সুদহার বা রেপো রেট ০.৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ থেকে ৯.৫০ শতাংশ করা হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো ঋণ নিলে তাদের সুদহার বৃদ্ধি পাবে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আরও সংকোচনমূলক মুদ্রানীতির দিকে যাচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহার করিডোরের সর্বোচ্চ সীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ১০.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১১ শতাংশ করা হয়েছে এবং সর্বনিম্ন সীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার ৭.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।

এ সিদ্ধান্ত আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটির পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গতকাল জানান, চলমান মূল্যস্ফীতি, বিশেষত খাদ্যপণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে নীতি সুদহার পুনরায় বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্ত চলতি সপ্তাহে কার্যকর হবে এবং আগামী মাসে আরও বৃদ্ধি করা হতে পারে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৯.৭৩ শতাংশ। এছাড়া চলতি বছরের জুলাই মাসে ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ১১.৬৬ শতাংশে পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। গত অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য থাকলেও তা অনেক বেশি ছিল।

২০২২ সালের মে মাস থেকে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক নীতি গ্রহণ করে এবং পলিসি রেট কয়েকবার বাড়িয়েছে। এই নীতি অনুসরণ করার ফলে ব্যাংকঋণের সুদ বাড়ছে এবং ঋণ গ্রহণের খরচও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিল্লাল হোসেন

বিল্লাল হোসেন, একজন প্রজ্ঞাবান পেশাজীবী, যিনি গণিতের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ব্যাংকার, অর্থনীতিবিদ, ও মানি লন্ডারিং প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে একটি সমৃদ্ধ ও বহুমুখী ক্যারিয়ার গড়ে তুলেছেন। তার আর্থিক খাতে যাত্রা তাকে নেতৃত্বের ভূমিকায় নিয়ে গেছে, বিশেষ করে সৌদি আরবের আল-রাজি ব্যাংকিং Inc. এবং ব্যাংক-আল-বিলাদে বিদেশী সম্পর্ক ও করেসপন্ডেন্ট মেইন্টেনেন্স অফিসার হিসেবে। প্রথাগত অর্থনীতির গণ্ডির বাইরে, বিল্লাল একজন প্রখ্যাত লেখক ও বিশ্লেষক হিসেবে আবির্ভূত হয়েছেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে মননশীল কলাম ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে। তার দক্ষতা বিস্তৃত বিষয় জুড়ে রয়েছে, যেমন অর্থনীতির জটিলতা, রাজনৈতিক প্রেক্ষাপট, প্রবাসী শ্রমিকদের দুঃখ-কষ্ট, রেমিটেন্স, রিজার্ভ এবং অন্যান্য সম্পর্কিত দিক। বিল্লাল তার লেখায় একটি অনন্য বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন, যা ব্যাংকিং ক্যারিয়ারে অর্জিত বাস্তব জ্ঞানকে একত্রিত করে একাডেমিক কঠোরতার সাথে। তার প্রবন্ধগুলো শুধুমাত্র জটিল বিষয়গুলির উপর গভীর বোঝাপড়ার প্রতিফলন নয়, বরং পাঠকদের জন্য জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা তত্ত্ব ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। বিল্লাল হোসেনের অবদান তার প্রতিশ্রুতি প্রদর্শন করে যে, তিনি আমাদের আন্তঃসংযুক্ত বিশ্বের জটিলতাগুলি উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের একটি বিস্তৃত এবং আরও সূক্ষ্ম বোঝাপড়ার দিকে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।

মূল্যস্ফীতির লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বৃদ্ধি

Update Time : ১০:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪