সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি–বাংলাদেশ রুটে প্রবাসী কর্মীদের জন্য একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ ২০ হাজার টাকায়

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ১৩৩ Time View

প্রবাসী বাংলাদেশি কর্মীদের সুবিধার্থে সৌদি আরব–বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া মাত্র ২০ হাজার টাকায় নির্ধারণ করেছে সরকার। এই বিশেষ উদ্যোগ প্রবাসীদের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎকে আরও সহজ ও সাশ্রয়ী করবে।

গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ এই তথ্য জানান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বিশেষ এই ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রবাসীরা উপকৃত হবেন এবং রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ও উল্লেখযোগ্য আয়ের সুযোগ পাবে।

উপদেষ্টা বলেন, হজের সময় সাধারণত বিমান একমুখী যাত্রী নিয়ে চলে এবং ফেরার পথে অনেক ফ্লাইট ফাঁকা থাকে। এবার সেই ফাঁকা ফ্লাইটগুলো কার্যকরভাবে কাজে লাগানো হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটি টাকারও বেশি অতিরিক্ত আয় হতে পারে।

এই বিশেষ ব্যবস্থার অধীনে মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০,৫০০ টাকা। এছাড়া মদিনা–ঢাকা–মদিনা এবং জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২,০০০ টাকা।

ভাড়ার এই সুবিধা বাংলাদেশে আসার ক্ষেত্রে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে এটি ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত প্রযোজ্য হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, “ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, সঠিক তদারকির অভাবে ভালো উদ্যোগও ব্যর্থ হতে পারে। তাই এই উদ্যোগকে শতভাগ কার্যকর করতে খেয়াল রাখতে হবে।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদি–বাংলাদেশ রুটে প্রবাসী কর্মীদের জন্য একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ ২০ হাজার টাকায়

Update Time : ১২:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬