সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে কাদের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র, জানালেন রাষ্ট্রদূত

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ১৫৫ Time View
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচন করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত থাকবে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠক সম্পর্কে ক্রিস্টেনসেন বলেন, সিইসির সঙ্গে তাঁর একটি ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন আয়োজনের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যে নীতিমালা, প্রস্তুতি ও প্রক্রিয়া গ্রহণ করেছে, সেগুলো সিইসি তাকে বিস্তারিতভাবে অবহিত করেছেন বলেও জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। সে সময় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, এবারের নির্বাচন হবে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক। একই প্রত্যাশা ব্যক্ত করে ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানির সময় যেমনটি বলেছিলাম, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমি উচ্ছ্বসিত। এই নির্বাচনের ফলাফল দেখার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্বাচনে কাদের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র, জানালেন রাষ্ট্রদূত

Update Time : ০৫:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬