সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসকে কেন্দ্র করে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৩৩ Time View

শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযথভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার এ নির্দেশনা দেন। সভায় অংশগ্রহণকারীরা শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, “সবকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনবল মোতায়নে কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় রাখতে হবে। ডিএমপি এই দুটি গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।”

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “আশা করছি সবার সহযোগিতায় এই দুই দিবস নির্বিঘ্নে উদযাপিত হবে। সবাইকে নিজের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা ভুয়া সংবাদ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।”

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের জন্য গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় উল্লেখ করা হয়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নগর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি ভবন, স্মৃতিসৌধ ও জনসমাগমস্থল পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া, সড়কপথ ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পূর্ণ করতে পর্যাপ্ত পুলিশ মোতায়ন ও যানচলাচলের জন্য বিকল্প পথ নির্ধারণ করা হবে।

ডিএমপি কর্মকর্তারা জানান, সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধা না ভোগে এবং দিবসগুলো শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, তার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসকে কেন্দ্র করে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

Update Time : ১০:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫