বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৩৭ Time View

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কার্যনির্বাহী সদস্যদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক জোনায়েদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোবারক হোসেন আকন্দ।

অধ্যাপক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক মানোন্নয়ন অত্যন্ত জরুরি। তারা শিক্ষকদের আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও আলোচনা করা হয়, শিক্ষকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের বিষয়ে। বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষক সমাজের মর্যাদা আরও সুসংহত হবে এবং শিক্ষা ব্যবস্থার গুণগত মান বৃদ্ধি পাবে।
সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।












