সময়:
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জুলাই সনদ কার্যকরের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি
বিল্লাল হোসেন
- Update Time : ১১:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৫৫ Time View

১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব-এর সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মানিত আমির মাওলানা মোবারক হোসাইন আখন্দ, জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে জুলাই সনদ নিয়ে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
তারা অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি জাতির সঙ্গে প্রতারণার শামিল। অবিলম্বে এই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।










