সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তারেক রহমানের ভবিষ্যৎ ভয়াবহ: ব্যারিস্টার ফুয়াদ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৯৭ Time View
প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেন ব্যারিস্টার ফুয়াদ। ছবি: সংগৃহীত

বিএনপির নেতা–কর্মীদের আচরণ নিয়ে কঠোর মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি–এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভুইয়া (ফুয়াদ)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের ভেতরে যারা ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদী’ আচরণ করছেন তাদের নিয়ন্ত্রণ করা না গেলে তারেক রহমান–এর জন্য ‘ভয়াবহ ভবিষ্যৎ’ অপেক্ষা করছে।

ফুয়াদ বলেন, বিএনপি যদি তাদের নেতা–কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এই কর্মীদের নিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব হবে না। তার ভাষ্য, “শেখ হাসিনার চেয়েও খারাপ পতন হবে।”

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তিনি দাবি করেন, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা তিনি পেশাদার বলে উল্লেখ করে কৃতজ্ঞতা জানান।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে তিনি ১১–দলীয় জোটের প্রার্থী ছিলেন। ওই আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুয়াদ ঈগল প্রতীকে পান ৬১ হাজার ১৯২ ভোট।

নিজের আসনে ভোটের দিন বিভিন্ন কেন্দ্র দখল, অস্ত্র নিয়ে প্রবেশ, এজেন্টদের বের করে দেওয়া এবং জাল ভোট দেওয়ার অভিযোগ তোলেন ফুয়াদ। তিনি বলেন, বাবুগঞ্জে কেন্দ্র দখলের খবর সামাল দিতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন মুলাদী উপজেলার পরিস্থিতির দিকে নজর দেওয়া সম্ভব হয়নি।

মুলাদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পৌঁছাতে না পারায় সেখানে অনিয়ম বেশি হয়েছে বলেও দাবি করেন তিনি। ভোট শেষে এজেন্টরা নিরাপদে গিয়ে ফোনে এসব তথ্য জানিয়েছেন বলে জানান ফুয়াদ।

সংবাদ সম্মেলনে কয়েকটি কেন্দ্রের অনিয়মের ছবি প্রদর্শন করে তিনি বলেন, “এ ধরনের চর দখল ও জালিয়াতির নির্বাচন হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে। গণভোটের চেয়ে এমপি ভোট বেশি পড়েছে—এতে বড় ধরনের কারচুপির প্রমাণ মেলে।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তারেক রহমানের ভবিষ্যৎ ভয়াবহ: ব্যারিস্টার ফুয়াদ

Update Time : ০৫:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬