সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অসুস্থ জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা, হাসপাতালে ভর্তি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২০ Time View

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক বলেন, নির্বাচনি প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অসুস্থতার কারণ পেটের পীড়া। তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানিয়েছেন, পেটের পীড়াজনিত সমস্যার কারণে মুফতি আমির হামজা হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্ভাব্য কারণে ফুড পয়জনিংকে বলা হচ্ছে। তিনি বেশ কয়েকবার বমিও করেছেন, তবে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হঠাৎ অসুস্থ জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা, হাসপাতালে ভর্তি

Update Time : ০২:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬