সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘লম্বা সুইডিশ ব্লন্ড’ নারীর প্রস্তাব, কুখ্যাত এপস্টেইন নথিতে ভারতীয় ধনকুবের 

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৩ Time View
অনিল আম্বানি এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারের দায়ে অভিযুক্ত ও কারাগারে মৃত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইন। ছবি: এক্স

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত যৌন পাচার–তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। এবার এই নথিতে ভারতের শীর্ষ ধনকুবের অনিল আম্বানির নামও এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সালের মাঝামাঝি সময়ে এপস্টেইনের সঙ্গে অনিল আম্বানির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। নথি অনুযায়ী, ২০১৭ সালের ৯ মার্চ এক চ্যাটিংয়ে এপস্টেইন আম্বানিকে তার নারীদের প্রতি পছন্দের বিষয়ে জিজ্ঞাসা করেন। এপস্টেইন লিখেছিলেন, “কেমন (নারী) তোমার পছন্দ?” এর জবাবে অনিল আম্বানি লেখেন, “তোমার প্রস্তাব শুনি।”

এরপর এপস্টেইন প্রস্তাব দেন, একজন লম্বা সুইডিশ স্বর্ণকেশী নারী, যাতে আম্বানির সফর আনন্দদায়ক হয়। মাত্র ২০ সেকেন্ডের মধ্যে অনিল আম্বানি উত্তর দেন, “এটাই ব্যবস্থা করো।” এছাড়া এপস্টেইন মজা করে লিখেছিলেন, “আশা করি তোমার পছন্দ মেরিল স্ট্রিপ নয়, সেক্ষেত্রে আমি সাহায্য করতে পারব না।” উত্তরে অনিল আম্বানি বলেন, “বন্ধু, আমার রুচি তার চেয়ে ভালো। আমাদের পরবর্তী সিনেমাটি স্কারলেট জোহানসনের সঙ্গে।”

উল্লেখ্য, ওই বছরই অনিল আম্বানির মালিকানাধীন রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সহ-প্রযোজনায় ‘ঘোস্ট ইন দ্য শেল’ সিনেমা মুক্তি পেয়েছিল।

বর্তমানে একসময়ের বিলিয়নিয়ার অনিল আম্বানি চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে অনিল আম্বানি ও তার কোম্পানিগুলোর বিরুদ্ধে ৪০ হাজার কোটি রুপি ব্যাংক ঋণ জালিয়াতির তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘লম্বা সুইডিশ ব্লন্ড’ নারীর প্রস্তাব, কুখ্যাত এপস্টেইন নথিতে ভারতীয় ধনকুবের 

Update Time : ০৩:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬