সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাতের শাপলাকলির বিপক্ষে ট্রাককে সমর্থন দিল বিএনপি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৯ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে জোটের রাজনীতিতে পরিবর্তন এসেছে। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় এবার জামায়াত জোটের প্রার্থী শাপলাকলি প্রতীকের হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে বিএনপি জোটের সমর্থন পেয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। তিনি ট্রাক প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে কুমিল্লা–৪ আসনে ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী না থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া হয়েছে।

এএফএম তারেক মুন্সী বলেন, দল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কেন্দ্রীয়ভাবে মৌখিক নির্দেশনা এসেছে—গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে কাজ করার। তিনি দেবিদ্বারবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোটাররা যেন ট্রাক প্রতীকের পাশে থাকেন এবং তার পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে তাঁদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে এবং নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে। এই সমর্থন নির্বাচনী মাঠে বড় প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস: কুমিল্লা ৪, দেবিদ্বার, বিএনপি, গণঅধিকার পরিষদ, জসিম উদ্দিন, ট্রাক প্রতীক, হাসনাত আব্দুল্লাহ, শাপলাকলি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জোট রাজনীতি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাসনাতের শাপলাকলির বিপক্ষে ট্রাককে সমর্থন দিল বিএনপি

Update Time : ০২:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬