জামায়াত আমিরের এক্স হ্যাকের ঘটনায় আটক কর্মকর্তার মুক্তি চান ছাত্রদল সভাপতি
- Update Time : ০৫:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৩ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেপ্তার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমের মুক্তি দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সংবিধান ও প্রচলিত আইন লঙ্ঘন করে বঙ্গভবনের ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আটক রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে তার বাসা থেকে আটক করা হয়। এখন ৩৫ ঘণ্টা পার হয়ে গেছে, কিন্তু তাকে এখনও কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয়নি। আমাদের দাবি, অনতিবিলম্বে তাকে ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে হবে।’
রাকিব আরও বলেন, ‘সংবিধান ও সিআরপিসি অনুযায়ী, ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখা যায় না। জামায়াতের আমিরের ক্ষমতার বলি হচ্ছে একজন নিম্নপদস্থ চাকরিজীবী। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু লোকটি বেআইনিভাবে আটক আছে, আইনের বিধান অনুযায়ী ম্যাজিস্ট্রেট তাকে জামিনে মুক্তি দেবেন।’
এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ছরওয়ার আলমকে আটক করে ডিবি পুলিশ।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়। বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে আইডিটি হ্যাক করা হয় বলে জানা গেছে।
জামায়াতের পক্ষ থেকে ১ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ছরওয়ার আলমকে আটক করে, তাকে এবং ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।
বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, জামায়াত আমির নিজেই পোস্টটি দিয়ে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নাটক করছেন। এছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও হ্যাকারদের পোস্টের ভিত্তিতেই জামায়াত আমিরকে দোষারোপ করে নির্বাচনী জনসভায় বক্তৃতা করছেন। এর ফলে জামায়াতসহ সংশ্লিষ্টরা সন্দেহ করছেন হ্যাকারদের সাথে বিএনপি-ছাত্রদলের
















