সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫০ Time View

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত বা বাতিল করতে হয়। এ বিধান আরপিও’র ১৭ অনুচ্ছেদের ১ উপধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

আইন অনুযায়ী, এই ক্ষেত্রে মৃত প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে। নুরুজ্জামান বাদল সেই শর্ত পূরণ করায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিতের ঘোষণা দেবেন। পরবর্তীতে নির্বাচন কমিশন শেরপুর-৩ আসনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

Update Time : ০২:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬