সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ, বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৭:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬১ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মূল্যায়নে জেলার মোট ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪৮২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ এবং ৯২টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, নির্বাচনের দিন ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে সব ভোটকেন্দ্রেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। এসব নিরাপত্তা ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করতে স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক উত্তেজনা, দাঙ্গাপ্রবণ এলাকা, যোগাযোগ ও যাতায়াতের অবস্থা এবং অতীতের নির্বাচনী সহিংসতার ইতিহাস বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় আগে সংঘর্ষ, কেন্দ্র দখল বা ভোটগ্রহণে বাধার ঘটনা ঘটেছে, সেসব কেন্দ্রকে বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, যেসব কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে স্ট্রাইকিং টিমের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও প্রয়োজন অনুযায়ী বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের নির্দেশনা রয়েছে, যাতে ভোটগ্রহণ চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৮ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৪০ জন এবং নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৭৩১ জন। বিপুল সংখ্যক ভোটার নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে—এ লক্ষ্যেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ, বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা

Update Time : ০৭:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬