সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জামায়াত নেতা হত্যা: ২৩৪ জনের নাম উল্লেখসহ মামলা, অজ্ঞাত ৫০০

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৩৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ১২৪ Time View

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় ২৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া এ মামলা দায়ের করেন।

শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম বলেন, তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, জামায়াত নেতা হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এবং ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেরপুরে জামায়াত নেতা হত্যা: ২৩৪ জনের নাম উল্লেখসহ মামলা, অজ্ঞাত ৫০০

Update Time : ১১:৩৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬