সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লাকে জয়ী করা সবার ঈমানি দায়িত্ব: ব্যারিস্টার শাহরিয়ার কবির

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ১৪৪ Time View

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানি দায়িত্ব। তার ভাষায়, এই জয়লাভের মাধ্যমে আল্লাহকে খুশি করা যাবে এবং কিয়ামতের দিন তার জবাব দেওয়া সম্ভব হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, ‘সবার ঈমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো। দাঁড়িপাল্লায় ভোট না দিলে কিয়ামতের দিন কী জবাব দেবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবেন? পারবেন না। জান্নাতে নিতে পারবেন একমাত্র আল্লাহ তায়ালা। অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন—আল্লাহর দ্বীন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি।’

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীতে যারা রয়েছেন, তারা আল্লাহর কাছে দায়বদ্ধ। দ্বীন কায়েম ও দ্বীনের পথে চলার অঙ্গীকার নিয়েই তারা রাজনীতি করছেন বলে মন্তব্য করেন তিনি।

ভোটকে ‘আমানত’ আখ্যা দিয়ে শাহরিয়ার কবির বলেন, যে ব্যক্তি ভোট পেয়ে দেশের জন্য কাজ করে না, সে আমানতের খেয়ানতকারী। তার ভাষায়, ‘দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। আমরা সব সময় ন্যায় ও সৎ ব্যক্তির পক্ষে থাকি।’ তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ভোটের পর যদি জামায়াতের কেউ আমানতের খেয়ানত করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন ঘোষণা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা দেননি। নওগাঁর প্রার্থীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যিনি দ্বীন কায়েমের কথা বলেন, তাকে ভোট দেবেন। আর যে দ্বীন কায়েম করতে জানে না, তাকে ভোট দিলে আপনি নিজেই আমানতের খেয়ানত করলেন।’

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে শাহরিয়ার কবির বলেন, আগের সময়ের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এবং বর্তমান বিএনপির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে চোরাকারবারি, চাঁদাবাজ ও অসৎ ব্যক্তিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না। কেউ ভোট চুরি করতে এলে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজে ভোট চুরি করা যাবে না, কাউকেও তা করতে দেওয়া যাবে না।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। মুসলমান পরিচয়ের কারণে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে না পারার অভিযোগ তুলে ধরে তিনি বলেন, এসব বিষয়ে যারা নীরব থাকেন, তাদের ভোট দেওয়া নাফরমানির শামিল।

সভায় আরও উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর আগে ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ জামায়াত নেতারা ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগের আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দাঁড়িপাল্লাকে জয়ী করা সবার ঈমানি দায়িত্ব: ব্যারিস্টার শাহরিয়ার কবির

Update Time : ০২:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬