সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে তারেক রহমান: দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৮:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ১৪৬ Time View

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।’ তিনি বলেন, দেশের মানুষই রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস। তাই বিএনপি দেশের মানুষের ভাগ্যোন্নয়নেই বিশ্বাস করে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচন দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন, জনগণের শাসন কায়েমের নির্বাচন এবং দেশ গড়ার নির্বাচন। তাই ফজরের নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে।’ এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি অভিযোগ করে বলেন, একটি দল নানাভাবে ভোট দখলের চেষ্টা করছে। তবে বিএনপি ক্ষমতায় গেলে রাসুল (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে দেশ পরিচালনা করা হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘কেউ কেউ বলে—অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। ৫০ বছর আগেই তাদের দেখা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষে ছিল, যাদের ভূমিকার কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন এবং অসংখ্য মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন—বাংলাদেশের মানুষ তাদের ভূমিকা ইতোমধ্যে দেখেছে।’

শায়েস্তাগঞ্জে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী জনসভায় দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, বিএনপি দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায়। ক্ষমতায় গেলে চা-বাগানের নারী শ্রমিক ও গ্রামাঞ্চলের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে।

আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘গত ১৫ থেকে ১৬ বছরে একের পর এক প্রহসনের নির্বাচন হয়েছে। তথাকথিত এসব নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উন্নয়নের নামে গত দেড় দশকে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।’

হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে তারেক রহমান বিকেল ৫টা ৩৪ মিনিটে মঞ্চে ওঠেন। নেতাকর্মীদের সঙ্গে মঞ্চেই তিনি মাগরিবের নামাজ আদায় করেন এবং প্রায় ২৮ মিনিট বক্তব্য দেন। তার আগেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। মঞ্চে উঠে তিনি হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক এমপি শাম্মী আক্তার সিফা। তিনি হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু। বক্তব্য দেন বিএনপি প্রার্থী ডা. সাখাওয়াত হোসেন জীবন, ড. রেজা কিবরিয়া, জি কে গউছ, এস এম ফয়সল এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিম।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হবিগঞ্জে তারেক রহমান: দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ

Update Time : ০৮:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬