সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১৫০ Time View

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে অল্প সময়ের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় দফায় কেঁপে ওঠে সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চল।

এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়েছে। পরপর দুইবার ভূমিকম্প সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS)। একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

ইউএসজিএসের প্রাথমিক তথ্যে ভূমিকম্প দুটির মাত্রা যথাক্রমে ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ২ উল্লেখ করা হলেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ ও ৪ দশমিক ৯ নির্ধারণ করা হয়।

সোমবার সকাল ৬টায় নিজের ফেসবুক পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, ভোরে একটি নয়, দুটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। তার মতে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৪। তিনি আরও জানান, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তি ভারতের আসাম রাজ্যে।

পলাশের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তরের তথ্য বলছে, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

মোস্তফা কামাল পলাশ সতর্ক করে বলেন, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পকে মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয়। ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে কিংবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যেকোনো সক্রিয় ফল্ট লাইনে আফটারশক অনুভূত হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

Update Time : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬