সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে সমবেদনা জানালেন জামায়াত আমির

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ১৪৬ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোক ও সমবেদনা জানান। এ সময় তিনি গুলশান কার্যালয়ে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন।

সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসেন ও সাইফুল আলম খান মিলনসহ অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হয় তাঁর ঐতিহাসিক জানাজা। পরে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তারেক রহমানকে সমবেদনা জানালেন জামায়াত আমির

Update Time : ০৯:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬