রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা নিষিদ্ধ
- Update Time : ০৯:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৭২ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় রাজধানী ঢাকায় সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনকালে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক আয়োজন, ডিজে পার্টি, শোভাযাত্রা, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এ ছাড়া জনদূর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড না করতে এবং উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো থেকে বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি। রাষ্ট্রীয় শোক যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।









